বিদ্রোহে ইতি টানতেই শতাব্দী পেলেন বড়ো পদ - The News Lion

বিদ্রোহে ইতি টানতেই শতাব্দী পেলেন বড়ো পদ




দি নিউজ লায়ন ; বিদ্রোহে ইতি টানতেই মিলল বড় পদ। তৃণমূলে তাঁর সমস্যা জানানোর পরই অভিনেত্রী সাংসদ  শতাব্দী রায়কে রাজ্য কমিটির সহ সভাপতির পদ দেওয়া হয়েছে। শতাব্দী রায় বড় পদ পেয়ে বলেন, অনেক বড় দায়িত্ব দিয়েছে দল। আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি দলের প্রতিও দায়বদ্ধ। বড় দায়িত্ব পেয়েছি, তাই এবার মন দিয়ে কাজ করতে হবে। সামনে বড় লড়াই। সেই লড়াইয়ে জিতে তৃণমূলই ক্ষমতায় আসবে।


 বিজেপিতে যোগদান-জল্পনার অবসান শেষে শতাব্দী রায় বৃহস্পতিবার থেকেই বেসুরো বাজছিলেন। তনি ফেসবুক পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এমনকী তিনি দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করার কথাও জানিয়ে দেন। স্বভাবতই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। 


তারপরই আসরে নামে তৃণমূল। অভিষেকের সঙ্গে শতাব্দী বৈঠকেই বরফ গলে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মধ্যস্থতায় শুক্রবার সন্ধ্যায় আড়াই ঘণ্টার বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়ের মধ্যে। শেষ বরফ গলে। শতাব্দী জানিয়ে দেন, তিনি দিল্লিতে যাচ্ছেন না, ফেসবুক লাইভও করছেন না। তৃণমূলে ছিলেন, তৃণমূলেই থাকছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.